২৫ এপ্রিল ২০২৬ তারিখে “সচেতনতা, সমতা ও নেতৃত্ব—তরুণরাই গড়বে আগামীর পরিবর্তন” এই স্লোগানকে সামনে রেখে RHSTEP – অপরাজেয় তারুণ্য, রাজশাহী ইউনিটের উদ্যোগে সেন্ট লুইস স্কুলে অনুষ্ঠিত হয় “স্কুল পর্যায়ে সচেতনতামূলক কর্মসূচি – ০২”।

২৫ এপ্রিল ২০২৬ তারিখে “সচেতনতা, সমতা ও নেতৃত্ব—তরুণরাই গড়বে আগামীর পরিবর্তন” এই স্লোগানকে সামনে রেখে RHSTEP – অপরাজেয় তারুণ্য, রাজশাহী ইউনিটের উদ্যোগে সেন্ট লুইস স্কুলে অনুষ্ঠিত হয় “স্কুল পর্যায়ে সচেতনতামূলক কর্মসূচি – ০২”।
উক্ত কর্মসূচিতে শিক্ষার্থীদের জন্য সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচ্য বিষয়সমূহের মধ্যে ছিল – বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন, বাল্যবিবাহ ও অল্প বয়সে গর্ভধারণের ঝুঁকি, SRHR ও মানসিক স্বাস্থ্য, বন্ধু নির্বাচন ও “না” বলতে শেখা, জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্যঝুঁকি এবং ডিজিটাল নিরাপত্তা ও সাইবার বুলিং।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের একজন শিক্ষক উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। এরপর ইয়ুথ এডভোকেট জিনিয়ার পরিচালনায় একটি প্রাণবন্ত আইস-ব্রেকিং সেশন অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন গেমসের মাধ্যমে শিক্ষার্থীদের জড়তা দূর করা হয় এবং সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হয়।
বয়ঃসন্ধিকালীন শারীরিক পরিবর্তন, খাদ্য ও পুষ্টি বিষয়ে আলোচনা করেন মেডিকেল স্টুডেন্ট তমা। প্রজেক্ট অফিসার দিপ্তী সরকার বাল্যবিবাহ ও অল্প বয়সে গর্ভধারণের ফলে সৃষ্ট শারীরিক, মানসিক ও সামাজিক ঝুঁকির বিষয়গুলো তুলে ধরেন। মেন্টর রাজিয়া সুলতানা মাসিককালীন পরিচর্যা বিষয়ে সচেতনতা তৈরিতে উৎসাহিত করেন। মেন্টর নুরুল ইসলাম মানসিক স্বাস্থ্য ও সুস্থতার গুরুত্ব তুলে ধরেন এবং মেন্টর সানজিদা আক্তার বন্ধু নির্বাচন ও “না” বলার দক্ষতা নিয়ে অংশগ্রহণমূলক আলোচনা পরিচালনা করেন।
জলবায়ু পরিবর্তনের প্রভাব, স্বাস্থ্যঝুঁকি এবং ডিজিটাল নিরাপত্তা ও সাইবার বুলিং বিষয়ে আলোচনা করেন ইয়ুথ অফিসার মোঃ ফরিদুল ইসলাম। এই সেশনে শিক্ষার্থীদের জোড়ায় জোড়ায় দাঁড় করিয়ে একে অপরের সাথে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করা হয়, যেখানে তারা নিজেদের সঙ্গীর সম্পর্কে জেনে তা উপস্থাপন করে – যা তাদের আত্মবিশ্বাস ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভুমিকা পালন করে।
অনুষ্ঠানের শেষাংশে উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয় এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ আয়োজন করা হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং প্রোগ্রাম শেষে অংশগ্রহণকারীদের কাছ থেকে ফিডব্যাক গ্রহণ করা হয়।
উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন প্রজেক্ট অফিসার দিপ্তী সরকার এবং সঞ্চালনা করেন ইয়ুথ অফিসার মোঃ ফরিদুল ইসলাম।
সার্বিকভাবে, কর্মসূচিটি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, আত্মবিশ্বাস উন্নয়ন এবং দায়িত্বশীল ও স্বাস্থ্যকর জীবনধারা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

SHARE THIS POST:

Recent Post

বাংলাদেশে স্বাস্থ্যখাতে সামগ্রিক অগ্রগতি হলেও শহরের বস্তিবাসী, দলিত (হরিজন) সম্প্রদায় এবং প্রতিবন্ধী তরুণ-তরুণীরা এখনও মৌলিক স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে বৈষম্যের শিকার। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এই তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা এখন সময়ের দাবি।

“সবার অংশগ্রহণ, সবার অধিকার, সমতার সমাজ গঠনের অঙ্গীকার” এই স্লোগানকে সামনে রেখে আরএইচস্টেপের ‘অপরাজেয় তারুণ্য’ (UYP: Unlocking Youth Potential) প্রকল্পের উদ্যোগে Inclusion & Gender Equity বিষয়ক একটি অংশগ্রহণমূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

“স্বাস্থ্যের জন্য ঐক্যবদ্ধ, বিজ্ঞানের সাথে অবিচল”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ৭ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সকালে সিভিল সার্জন কার্যালয়ে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা হয়।

সঠিক জ্ঞান,পর্যাপ্ত সুযোগ, সচেতনতা, সম্পদ ও সেবায় অসম প্রবেশাধিকার -প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সমস্যার প্রধান অন্তরায়” স্লোগানটিকে প্রতিপাদ্য রেখে ২৪ জুন ২০২৬, বুধবারে প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য অধিকার, সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্য সংস্কার কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে UYP – Unlocking Youth Potential, Mymensingh এর উদ্যোগে “Active Participation of Marginalized Groups in Health and SRHR Dialouge and Actions -02 ” শীর্ষক কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। আয়োজিত কর্মসূচিতে প্রান্তিক জনগোষ্ঠীদের প্রতিনিধিত্বকারী তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন।