শহীদ রুমী পাঠাগার, কড়াইল কমিউনিটিতে আজ কিশোর-কিশোরী ও তরুণদের সামগ্রিক সুস্থতা নিশ্চিতকরণে একটি বিশেষ সচেতনতামূলক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল— ‘ডিজিটাল আসক্তি: কিশোর-কিশোরীদের স্বাস্থ্যের ঝুঁকি ও প্রতিকার’। আজকের কর্মসূচিতে ডিজিটাল আসক্তির কারণে শারীরিক ও মানসিক স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
ডিজিটাল আসক্তির ফলে বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যা, শিক্ষা জীবন ও সমাজে এর ক্ষতিকর প্রভাব ও প্রতিকার নিয়ে আলোচনা করা হয়। সেশন শেষে ডিজিটাল আসক্তি ও মানসিক স্বাস্থ্য বিষয়ক একটি তথ্যচিত্র এবং পডকাস্ট ‘কৈশোর তারুণ্যের কণ্ঠস্বর’ এর ডিজিটাল আসক্তি বিষয়ক পর্বটি প্রদর্শিত হয়।
প্রোগ্রাম পরিচালনা ও সঞ্চালনায় যৌথভাবে দায়িত্বে ছিলেন প্রোগ্রাম অফিসার তানজিনা সুলতানা, হোজায়ফা সাকওয়ান, কমিউনিকেশন অফিসার সুরাইয়া জান্নাত সুমি, ট্রেইনার (মাল্টিমিডিয়া) আহাদুল সিরাজ এবং শহীদ রুমী পাঠাগার, কড়াইল কমিউনিটির এ্যডভোকেট লিজা আক্তার। কড়াইল কমিউনিটির বিভিন্ন বয়সের আঠাশ (২৮) জন কিশোর-কিশোরী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।







