ইউ ওয়াই পি চট্টগ্রাম কেন্দ্রের প্রজেক্ট অফিসার অপু দাশগুপ্তের সভাপতিত্বে ও ইয়ুথ অফিসার এ্যানি চৌধুরীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মেন্টর ধ্রুব বড়ুয়া,তোফাতুল জান্নাত ও সাইদুর রহমান । আলোচনা সভার শুরুতে Health System in Bangladesh নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। আলেচনা সভায় বক্তারা বলেন,”মানুষ,প্রাণী, উদ্ভিদ এবং আমাদের এই গ্রহের স্বাস্থ্য যে একসূত্রে গাঁথা, সেই বৈজ্ঞানিক সত্যকে সামনে রেখেই নির্ধারণ করা হয়েছে এ বছরের প্রতিপাদ্য বিষয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং প্রাণিবাহিত রোগের প্রকোপে আজ জনস্বাস্থ্য নতুন চ্যালঞ্জের মুখে। এমনতর পরিস্থিতিতে বিজ্ঞানের উপর ভরসা আর সমন্বিত উদ্যোগই হতে পারে আমাদের রক্ষাকবচ”।
পরিশেষে সভার সভাপতি উপস্থিত প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে সভা শেষ করেন।









