“সবার জন্য সমান অধিকার ও উন্নত স্বাস্থ্য নিশ্চিত করো” এই স্লোগানকে সামনে রেখে ২২শে জুন, ২০২৬ সোমবারে RHSTEP অপরাজেয় তারুণ্য এর আয়োজনে বিভিন্ন শাখার নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠিত হলো নেটওয়ার্কিং মিটিং।

“সবার জন্য সমান অধিকার ও উন্নত স্বাস্থ্য নিশ্চিত করো” এই স্লোগানকে সামনে রেখে ২২শে জুন, ২০২৬ সোমবারে RHSTEP অপরাজেয় তারুণ্য এর আয়োজনে বিভিন্ন শাখার নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠিত হলো নেটওয়ার্কিং মিটিং। আরএইচস্টেপ চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রোগ্রাম কো-অডিনেটর ডা. দেলোয়ার আক্তার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ডা. ফজলে রাব্বি, বিভাগীয় পরিচালক(স্বাস্থ্য) ডা. তোহিদুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন, বেগম সাহান ওয়াজ, উপ-পরিচালক -পরিবার পরিকল্পনা অধিদপ্তর, মো: জসীম উদ্দিন, উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, ইমাম হোসেন রাজু, রিপোর্টার দৈনিক পূর্বকোণ, রাজীব বড়ুয়া – রিপোর্টার চ্যানেল ৭১, সাফিয়া বেগম – প্রতিবন্ধী সংগঠন ও মো: শাহ আলম, প্রোগ্রাম কো -অডিনেটর, উৎস।সভা পরিচালনা করেন অপু দাশগুপ্ত, প্রজেক্ট অফিসার অপরাজেয় তারুণ্য।
সভায় বক্তারা বলেন,“বয়ঃসন্ধিকাল একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময়। এই সময়ে কিশোর-কিশোরীদের শারীরিক, মানসিক ও আবেগগত পরিবর্তন সম্পর্কে সঠিক তথ্য ও স্বাস্থ্যসেবা প্রদান অত্যন্ত প্রয়োজন। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রদানকারী এবং সমাজের সকল স্তরের সমন্বিত উদ্যোগের মাধ্যমে কিশোর-কিশোরীদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।এছাড়া, প্রান্তিক জনগোষ্ঠী এখনও বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও ভৌগোলিক প্রতিবন্ধকতার কারণে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে আলোচনায় উঠে আসে। বক্তারা স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য, সাশ্রয়ী এবং বৈষম্যহীন করার ওপর গুরুত্বারোপ করেন, যাতে সমাজের সকল মানুষ সমানভাবে স্বাস্থ্যসেবার সুযোগ পেতে পারে।
প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য অধিকার বিষয়ে আলোচনায় বলা হয় যে, স্বাস্থ্যকেন্দ্রগুলোকে আরও অন্তর্ভুক্তিমূলক ও প্রতিবন্ধীবান্ধব করা প্রয়োজন। তথ্যপ্রাপ্তি, স্বাস্থ্যসেবা গ্রহণ, যোগাযোগ এবং অবকাঠামোগত সুবিধার ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করে তাদের জন্য সমঅধিকার ও মর্যাদাপূর্ণ সেবা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সিভিল সোসাইটি এবং কমিউনিটির মধ্যে সমন্বিত অংশীদারিত্ব গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।
সভায় অংশগ্রহণকারীরা স্বাস্থ্য অধিকার, অন্তর্ভুক্তি এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে কিশোর-কিশোরী, প্রান্তিক জনগোষ্ঠী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য টেকসই ও অধিকারভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কার্যকর নেটওয়ার্কিং, তথ্য বিনিময় এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

SHARE THIS POST: