২৫ জুলাই ২০২৬, অপরাজেয় তারুণ্য চট্টগ্রাম কেন্দ্রের উদ্যেগে অনুষ্ঠিত হলো Breaking Gender Barriers নিয়ে একটি কর্মশালা। অপরাজেয় তারুণ্য চট্টগ্রাম কেন্দ্রের প্রজেক্ট অফিসার অপু দাশগুপ্তের সভাপতিত্বে আলোচনা করেন প্রণবেশ চক্রবর্তী, স্টাফ রিপোর্টার ৭১ টেলিভিশন। সভা পরিচালনা করেন ইয়ুথ অফিসার এ্যানি চৌধুরী। সভার শুরুতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইয়ুথ অফিসার এ্যানি চৌধুরী।
বক্তারা বলেন,” আমাদের সমাজে নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করার বিষয়ে অনেক অগ্রগতি হলেও বাস্তবতায় এখনো অনেক তরুণী স্বাস্থ্যসেবা গ্রহণ, সিদ্ধান্ত গ্রহণ এবং নেতৃত্বের ক্ষেত্রে নানাবিধ বৈষম্যের মুখোমুখি হন। আর্থ-সামাজিক প্রতিবন্ধকতা, লিঙ্গভিত্তিক কুসংস্কার, অল্প বয়সে বিয়ে, শিক্ষার সীমিত সুযোগ এবং সচেতনতার অভাব তাদের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে। এই বাধাগুলো দূর করা শুধু নারীর উন্নয়নের জন্য নয়, একটি সুস্থ, ন্যায়ভিত্তিক এবং টেকসই সমাজ গঠনের জন্যও অত্যন্ত জরুরি।”








