২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবারে গাইবান্ধার আরএইচস্টেপ (RHSTEP) আলোর ধারা পাঠশালা-অপরাজেয় তারুণ্য কেন্দ্রে ইউনিট ম্যানেজার মো: এনামুল হকের সভাপতিত্বে “চলচ্চিত্র নির্মাণ” বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবারে গাইবান্ধার আরএইচস্টেপ (RHSTEP) আলোর ধারা পাঠশালা-অপরাজেয় তারুণ্য কেন্দ্রে ইউনিট ম্যানেজার মো: এনামুল হকের সভাপতিত্বে “চলচ্চিত্র নির্মাণ” বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা ও চলচ্চিত্র নির্মাতা মো. আসাদুজ্জামান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির প্রাক্তন সাধারণ সম্পাদক প্রমথোষ সাহা। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘মেঘদূত’ সংগঠনের সাধারণ সম্পাদক শিরিন আক্তার এবং সঙ্গীত প্রশিক্ষক হোসেনুল ইসলাম।
কর্মশালায় অংশগ্রহণকারীদের শর্ট ফিল্ম নির্মাণের মৌলিক ধারণা, এর গুরুত্ব এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চলচ্চিত্রের ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে আমাদের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধকে ধারণ করে সৃজনশীল কাজের মাধ্যমে সমাজকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
আলোচনা পর্ব শেষে প্রধান অতিথি মো. আসাদুজ্জামান সরকারের নির্মিত “স্টপ সুইসাইড” শিরোনামের একটি শর্ট ফিল্ম প্রদর্শন করা হয়। চলচ্চিত্রটি অংশগ্রহণকারীদের বাস্তব জীবনের নানা দিক নিয়ে ভাবতে উদ্বুদ্ধ করে এবং জীবন সম্পর্কে ইতিবাচক ও সচেতনতামূলক গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরে।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে প্রজেক্ট অফিসার মোছাঃ আসফিয়া খাতুন উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি তরুণদের সংস্কৃতি চর্চা, সৃজনশীল কর্মকাণ্ড এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

SHARE THIS POST:

Recent Post

অধিকার,ন্যায্যতা, উদ্যোগ সফল নারী ও কন্যা শিশুর জন্য” এই শ্লোগানকে সামনে রেখে উৎসাহ -উদ্দীপনার মধ্যে দিয়ে আজ RHSTEP -UYP (অপরাজেয় তারুণ্য) চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে কাঁচারেলি কমিউনিটিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।