২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবারে অপরাজেয় তারুণ্য, চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে ‘Marginalized groups in Health and SRHR dialogue & actions’ শীর্ষক একটি সেশন পরিচালনা করা হয়।

২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবারে অপরাজেয় তারুণ্য, চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে ‘Marginalized groups in Health and SRHR dialogue & actions’ শীর্ষক একটি সেশন পরিচালনা করা হয়। অপরাজেয় তারুণ্য চট্টগ্রাম কেন্দ্রের প্রজেক্ট অফিসার অপু দাশগুপ্তের সভাপতিত্বে আলোচনা করেন মো: জসীম উদ্দীন, উপ- পরিচালক, সমাজ সেবা কার্যালয় – চট্টগ্রাম। জুলেইখা আক্তার সহকারী অধ্যাপক – মোহসেন আউলিয়া ডিগ্রি কলেজ। সভা পরিচালনা করেন মেন্টর তোফা তুল জান্নাত। সেশনে বক্তারা বলেন,”এমন একটি সময় আমরা পার করছি, যখন স্বাস্থ্যসেবা এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR) নিশ্চিত করার ক্ষেত্রে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করা অত্যন্ত প্রয়োজন।
আমরা জানি, স্বাস্থ্য একটি মৌলিক মানবাধিকার। কিন্তু বাস্তবতায় এখনো অনেক মানুষ যেমন – প্রতিবন্ধী ব্যক্তি, হিজড়া জনগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য, শ্রমজীবী মানুষ, সুবিধাবঞ্চিত নারী, কিশোর-কিশোরী এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠী – সমানভাবে স্বাস্থ্যসেবা ও এসআরএইচআর – সংক্রান্ত তথ্য ও সেবা থেকে বঞ্চিত হন। সামাজিক বৈষম্য, কুসংস্কার, বৈরী মনোভাব এবং তথ্যের অভাব তাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়। এই বৈষম্য দূর করতে হলে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

SHARE THIS POST:

Recent Post

অপরাজেয় তারুণ্য, ময়মনসিংহ ইউনিটের আয়োজনে কিশোর-কিশোরীদের মাঝে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সঠিক জ্ঞান প্রদান, বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং একটি আত্মবিশ্বাসী, সুস্থ ও দায়িত্বশীল ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে গত ২৬ জুলাই ২০২৬, রবিবারে মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহে অনুষ্ঠিত হয় “School Awareness Program – 02”।