২৭ জুন ,শনিবার, RHSTEP অপরাজেয় তারুণ্য চট্টগ্রাম কেন্দ্রে প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে “সবার অংশগ্রহণে নিশ্চিত হোক যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার” শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয় ।

২৭ জুন ,শনিবার, RHSTEP অপরাজেয় তারুণ্য চট্টগ্রাম কেন্দ্রে প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে “সবার অংশগ্রহণে নিশ্চিত হোক যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার” শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয় । অপরাজেয় কেন্দ্র চট্টগ্রাম সেন্টারের প্রজেক্ট অফিসার অপু দাশগুপ্তের সভাপতিত্বে আলোচনা করেন ডা.জান্নাতুল ইসরাত, সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল ,পূরবী চক্রবর্তী, সিনিয়র শিক্ষক – নৌ পরিবার শিশু নিকেতন। সভা পরিচালনা করেন মেন্টর তোফাতুল জান্নাত।
শুরুতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রজেক্ট অফিসার অপু দাশগুপ্ত। বক্তারা বলেন,” প্রান্তিক জনগোষ্ঠীর যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR) বিষয়টি শুধু একটি স্বাস্থ্যগত বিষয় নয়, এটি মানবাধিকার, মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচারের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।আমাদের সমাজে এখনো অনেক মানুষ, বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তি, কিশোর-কিশোরী, লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠী এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠী, মানসম্মত স্বাস্থ্যসেবা ও সঠিক তথ্য থেকে বিভিন্ন কারণে বঞ্চিত হন। সামাজিক কুসংস্কার, বৈষম্য, তথ্যের অভাব এবং সেবার সীমিত প্রাপ্যতা তাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়। এই বাস্তবতা পরিবর্তনে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; বেসরকারি সংস্থা, স্থানীয় নেতৃত্ব, শিক্ষক, অভিভাবক, স্বাস্থ্যকর্মী এবং সচেতন নাগরিক—সবার সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
আলোচনা সভা শেষে প্রতিনিধিদের নিয়ে গ্রুপ এ্যাকটিভিটি সেশন পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।

SHARE THIS POST:

Recent Post

২৫ এপ্রিল ২০২৬ তারিখে “সচেতনতা, সমতা ও নেতৃত্ব—তরুণরাই গড়বে আগামীর পরিবর্তন” এই স্লোগানকে সামনে রেখে RHSTEP – অপরাজেয় তারুণ্য, রাজশাহী ইউনিটের উদ্যোগে সেন্ট লুইস স্কুলে অনুষ্ঠিত হয় “স্কুল পর্যায়ে সচেতনতামূলক কর্মসূচি – ০২”।

৭ এপ্রিল, “বিশ্ব স্বাস্থ্য দিবস -২০২৬” উপলক্ষে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত “স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” প্রতিপাদ্যের গুরুত্ব এবং WHO কর্তৃক বিশ্ব-ব্যাপি স্বাস্থ্য সুরক্ষায় গৃহীত কার্যক্রমের তাৎপর্য ও করনীয়’কে সামনে রেখে UYP (অপরাজেয় তারুণ্য) ময়মনসিংহ শাখায় বিকাল ৩:০০ ঘটিকায় এক আলোচনা সবার আয়োজন করা হয়।