মিরনজিল্লাহ হরিজন কমিউনিটিতে আজ কিশোর-কিশোরী ও তরুণদের সামগ্রিক সুস্থতা নিশ্চিতকরণে একটি বিশেষ সচেতনতামূলক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

মিরনজিল্লাহ হরিজন কমিউনিটিতে আজ কিশোর-কিশোরী ও তরুণদের সামগ্রিক সুস্থতা নিশ্চিতকরণে একটি বিশেষ সচেতনতামূলক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল— ‘বয়ঃসন্ধিকালে কিশোর-কিশোরীদের প্রজনন ও মানসিক স্বাস্থ্যের যত্ন’।
আজকের কর্মসূচিতে বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। তন্মধ্যে বয়ঃসন্ধিকালে হরমোনের পরিবর্তনের প্রভাব, কিশোরীদের মাসিক ব্যবস্থাপনা কার্যক্রম ও মাসিক নিয়ে কুসংস্কার, কিশোরদের স্বপ্নস্খলন ও বীর্যপাত সম্পর্কে সচেতনতা, প্রজনন স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্যের সম্পর্ক, স্বাস্থ্যকর জীবনধারা ও অসংক্রামক রোগ প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বিষয়ক গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পর্যালোচনা করা হয়।
প্রোগ্রাম পরিচালনা ও সঞ্চালনায় যৌথভাবে দায়িত্বে ছিলেন সিনিয়র প্রোগ্রাম অফিসার আকতানিন খায়ের তানিন, প্রোগ্রাম অফিসার যুবায়দা আঞ্জম সাবা, কমিউনিকেশন অফিসার সুরাইয়া জান্নাত সুমি, কনটেন্ট রাইটার নয়ন চক্রবর্তী, গ্রাফিক্স ডিজাইনার সায়মা আখতার, ট্রেইনার (মাল্টিমিডিয়া) আহাদুল সিরাজ, মিরনজিল্লাহ হরিজন কলোনির এ্যডভোকেট দীপিকা রাণী এবং মেন্টর আনিকা রাণী। মিরনজিল্লাহ হরিজন কলোনির বিভিন্ন বয়সের পঁচিশ (২৫) জন কিশোর-কিশোরী উক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।

SHARE THIS POST:

Recent Post

” বিজ্ঞানকে সঙ্গে নিয়ে, স্বাস্থ্য সুরক্ষায় একাত্মতা” এই শ্লোগানকে সামনে রেখে- আজ ৭ এপ্রিল,বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে RHSTEP -UYP (অপরাজেয় তারুণ্য) চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

২৪ই মে, ২০২৬ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১৬৫ ও ১২৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে চন্দ্রাবতী ফিল্ম সোসাইটির উদ্যোগে এবং RHSTEP – UYP Mymensingh – এর সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।