” বিজ্ঞানকে সঙ্গে নিয়ে, স্বাস্থ্য সুরক্ষায় একাত্মতা” এই শ্লোগানকে সামনে রেখে- আজ ৭ এপ্রিল,বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে RHSTEP -UYP (অপরাজেয় তারুণ্য) চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

ইউ ওয়াই পি চট্টগ্রাম কেন্দ্রের প্রজেক্ট অফিসার অপু দাশগুপ্তের সভাপতিত্বে ও ইয়ুথ অফিসার এ্যানি চৌধুরীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মেন্টর ধ্রুব বড়ুয়া,তোফাতুল জান্নাত ও সাইদুর রহমান । আলোচনা সভার শুরুতে Health System in Bangladesh নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। আলেচনা সভায় বক্তারা বলেন,”মানুষ,প্রাণী, উদ্ভিদ এবং আমাদের এই গ্রহের স্বাস্থ্য যে একসূত্রে গাঁথা, সেই বৈজ্ঞানিক সত্যকে সামনে রেখেই নির্ধারণ করা হয়েছে এ বছরের প্রতিপাদ্য বিষয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং প্রাণিবাহিত রোগের প্রকোপে আজ জনস্বাস্থ্য নতুন চ্যালঞ্জের মুখে। এমনতর পরিস্থিতিতে বিজ্ঞানের উপর ভরসা আর সমন্বিত উদ্যোগই হতে পারে আমাদের রক্ষাকবচ”।
পরিশেষে সভার সভাপতি উপস্থিত প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে সভা শেষ করেন।
  

SHARE THIS POST:

Recent Post

“কৈশোরে পরিবর্তন স্বাভাবিক – জেনে নাও, বুঝে নাও” এই স্লোগানকে সামনে রেখে ১১ মে, ২০২৬, রোজ সোমবার হাজী আব্দুল আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ” স্কুলে সচেতনতা বৃদ্ধি কর্মসূচি – ২”।

২২ জুলাই, ২০২৬ বুধবারে RHSTEP-এর অপরাজেয় তারুণ্য’ প্রকল্পের উদ্যোগে বরিশালে কিশোর-কিশোরীদের বয়সন্ধিকালীন স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং তরুণ নেতৃত্ব বিকাশ বাস্তবায়নে এক নেটওয়ার্কিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।