৮ আগষ্ট ২০২৬, শনিবারে অপরাজেয় তারুণ্য চট্টগ্রাম কেন্দ্রের উদ্যেগে অনুষ্ঠিত হলো ‘Empower young women and engage youth with disabilities in health reform efforts’ নিয়ে একটি সেশন পরিচালনা করা হয়।

৮ আগষ্ট ২০২৬, শনিবারে অপরাজেয় তারুণ্য চট্টগ্রাম কেন্দ্রের উদ্যেগে অনুষ্ঠিত হলো ‘Empower young women and engage youth with disabilities in health reform efforts’ নিয়ে একটি সেশন পরিচালনা করা হয়। অপরাজেয় তারুণ্য চট্টগ্রাম কেন্দ্রের প্রজেক্ট অফিসার অপু দাশগুপ্তের সভাপতিত্বে আলোচনা করেন মো: জসীম উদ্দীন, উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয়, সাফিয়া বেগম – প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধি।সভা পরিচালনা করেন ইয়ুথ অফিসার এ্যানি চৌধুরী।
বক্তারা বলেন, “আমাদের সমাজে নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করার বিষয়ে অনেক অগ্রগতি হলেও বাস্তবতায় এখনো অনেক তরুণী স্বাস্থ্যসেবা গ্রহণ, সিদ্ধান্ত গ্রহণ এবং নেতৃত্বের ক্ষেত্রে নানাবিধ বৈষম্যের মুখোমুখি হন। আর্থ-সামাজিক প্রতিবন্ধকতা, লিঙ্গভিত্তিক কুসংস্কার, অল্প বয়সে বিয়ে, শিক্ষার সীমিত সুযোগ এবং সচেতনতার অভাব তাদের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে। এই বাধাগুলো দূর করা শুধু নারীর উন্নয়নের জন্য নয়, একটি সুস্থ, ন্যায়ভিত্তিক এবং টেকসই সমাজ গঠনের জন্যও অত্যন্ত জরুরি।”

SHARE THIS POST:

Recent Post

বর্তমান ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে কিশোর-কিশোরীদের প্রযুক্তিগত দক্ষতায় এগিয়ে নিতে ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবারে আরএইচস্টেপ (RHSTEP) – এর বরিশাল অফিসে “কিশোর-কিশোরীদের জন্য মোবাইল-ভিত্তিক AI (কৃত্রিম বুদ্ধিমত্তা) কর্মশালা” অনুষ্ঠিত হয়