আমার স্বাস্থ্য, আমার অধিকার

আমার স্বাস্থ্য, আমার অধিকার
কৈশোর ও তারুণ্যে শরীর ও মনে অনেক পরিবর্তন আসে। এই পরিবর্তনগুলো ভয়ের নয়, বরং খুবই স্বাভাবিক। আর এই পরিবর্তনগুলো সম্পর্কে সঠিক তথ্য জানা আমাদের অধিকার।
যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার মানে-
  • নিজের শরীর সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা।
  • নিরাপদ ও সম্মানজনক স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ।
  • বলপ্রয়োগ, সহিংসতা ও বৈষম্য থেকে সুরক্ষা।
  • সঠিক তথ্য জানার অধিকার।
দুঃখজনক হলেও সত্যি ভুল ধারণা ও সামাজিক ট্যাবুর কারণে অনেক কিশোর-কিশোরী প্রয়োজনীয় তথ্য ও সেবা থেকে বঞ্চিত হয়। যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতা তৈরি হলে তারা নিজের যত্ন নিতে পারে পাশাপাশি আত্মবিশ্বাসী হয়ে উঠবে এবং জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সচেতনভাবে নিতে শেখে।
এই কারণেই যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার নিয়ে কথা বলা অত্যন্ত জরুরি। লজ্জা হিসেবে নয়, দায়িত্ব নিয়ে এ কাজটি করে যেতে হবে।
আজ জানলে, আগামীকাল একটি নিরাপদ ও সম্মানজনক জীবন গড়া সম্ভব।
আমার স্বাস্থ্য, আমার সিদ্ধান্ত। তাই-
👉 আপনার শরীর সম্পর্কে জানুন
👉 প্রয়োজনে অভিজ্ঞ ব্যক্তির সহায়তা নেন এবং
👉 অন্যদের জানতেও উৎসাহিত করুন

SHARE THIS POST:

Recent Post

২২ জুলাই, ২০২৬ বুধবারে RHSTEP-এর অপরাজেয় তারুণ্য’ প্রকল্পের উদ্যোগে বরিশালে কিশোর-কিশোরীদের বয়সন্ধিকালীন স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং তরুণ নেতৃত্ব বিকাশ বাস্তবায়নে এক নেটওয়ার্কিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।

সামাজিক বৈষম্য দূরীকরণ, নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের সচেতন ও দায়িত্বশীল করে তোলার লক্ষ্যে ২২ জুলাই ২০২৬, বুধবারে RHSTEP অপরাজেয় তারুণ্য অফিস, ময়মনসিংহে অনুষ্ঠিত হলো “Inclusion and Gender Equity” শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠান।