বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থায় সংস্কার এবং তরুণদের নেতৃত্ব বিকাশে কাজ করে যাচ্ছে RHSTEP অপরাজেয় তারুণ্য (UYP-Unlocking Youth Potential)।

বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থায় সংস্কার এবং তরুণদের নেতৃত্ব বিকাশে কাজ করে যাচ্ছে RHSTEP অপরাজেয় তারুণ্য (UYP-Unlocking Youth Potential)। এরই ধারাবাহিকতায় তরুণদের ভবিষ্যৎ কর্মবাজারের জন্য প্রস্তুত করতে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘তরুণদের দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন ও কর্মসংস্থানে সৃজনশীল অর্থনীতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা’ বিষয়ক কর্মশালা আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ আবু রায়হান স্বাগত বক্তব্য রাখেন। এ সময় সৃজনশীল অর্থনীতি এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের নতুন সুযোগ সম্পর্কে ধারণা দেওয়া। ​পরবর্তীতে সিনিয়র প্রোগ্রাম অফিসার আকতানিন খায়ের তানিন প্রথম শিল্প বিপ্লবের ইতিহাসের প্রেক্ষাপট থেকে শুরু করে পঞ্চম শিল্প বিপ্লবের কারণে ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা কেমন হতে যাচ্ছে এবং এক্ষেত্রে AI এর ভুমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোকপাত করেন।
আজকের কর্মশালায় মূখ্য প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন ড. হাসান আজাদ। তিনি বলেন, ‘সৃজনশীল অর্থনীতি হলো এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা, যেখানে সৃজনশীল শিল্প (Creative Industries) থেকে আয় ও অর্থনৈতিক মূল্য সৃষ্টি হয়।’
সৃজনশীল শিল্পের মধ্যে রয়েছে—বিজ্ঞাপন, চারু ও কারুশিল্প, গ্রাফিক্স ডিজাইন, ফ্যাশন, চলচ্চিত্র, ভিডিও নির্মাণ, আলোকচিত্র, সংগীত, পরিবেশনশিল্প, প্রকাশনা, কম্পিউটার গেমস, টেলিভিশন, রেডিও, ক্রীড়া, পথনাট্য, যাত্রাপালা, থিয়েটার—এবং আরও অসংখ্য সৃজনশীল ক্ষেত্র। বলা যায়, সৃজনশীল শিল্পের মূল ভিত্তি হলো শিল্পকলা ও সংস্কৃতি।
তবে সৃজনশীল অর্থনীতি কেবল শিল্প ও সংস্কৃতির মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি অন্যান্য অর্থনৈতিক খাতের জন্যও নতুন সুযোগ ও সম্ভাবনা সৃষ্টি করে।
তিনি আরো বলেন বর্তমান বিশ্বে সৃজনশীল শিল্প একটি দেশের সার্বিক উন্নয়ন ও কল্যাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ব্যবসা, প্রযুক্তি এবং সামগ্রিক শিল্পখাত সৃজনশীল শিল্পের উদ্ভাবনী শক্তি থেকে উপকৃত হয়। সৃজনশীল অর্থনীতির কেন্দ্রে রয়েছে শিল্পভিত্তিক উদ্যোগ, সাংস্কৃতিক কর্মকাণ্ড, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং ব্যবসায়িক সম্ভাবনার সমন্বয়। সৃজনশীল শিল্পের ধারাবাহিক উন্নয়নের জন্য সরকারকে বিভিন্ন কার্যক্রমে অর্থায়নের পাশাপাশি সৃজনশীল ও সাংস্কৃতিক খাতের পেশাজীবীদেরও আর্থিক সহায়তা প্রদান করতে হবে।
একই সঙ্গে, সৃজনশীল শিল্পে প্রবেশ করতে আগ্রহী উদ্যোক্তাদের জন্য ব্যবসায়িক মডেল, বাজারব্যবস্থা এবং সম্ভাবনা সম্পর্কে তথ্য ও দিকনির্দেশনা প্রদান করলে সৃজনশীল অর্থনীতির বিকাশ আরও ত্বরান্বিত হবে। সৃজনশীল খাতের স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর জন্য অর্থায়নের সুযোগ বৃদ্ধি করলে সৃজনশীল অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। এর ফলে কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং স্থানীয় জনগোষ্ঠীর আর্থিক কল্যাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
সবশেষে প্রোজেক্ট অফিসার সায়মা আক্তার জলবায়ু পরিবর্তনের থিমের উপর Ai এর মাধ্যমে হাতে-কলমে মিউজিক ভিডিও বানানোর প্রশিক্ষণ দেন।

SHARE THIS POST:

Recent Post

নারী, প্রতিবন্ধী ব্যক্তি এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে অপরাজেয় তারুণ্য (ইউওয়াইপি)– ময়মনসিংহ ইউনিট ০৮ জুন ২০২৬ তারিখে “স্বাস্থ্য সংস্কারে তরুণ নারীর ক্ষমতায়ন এবং প্রতিবন্ধী যুবসমাজের সম্পৃক্ততা” বিষয়ক একটি বিশেষ কর্মসূচির আয়োজন করে।

“বয়ঃসন্ধি স্বাভাবিক পরিবর্তন, সঠিক জ্ঞানই আত্মবিশ্বাসের ভিত্তি” এই শ্লোগানকে সামনে রেখে গত ১৬ জুন ২০২৬, মঙ্গলবার কৃষ্ণ কুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ” স্কুলে সচেতনতা বৃদ্ধি কর্মসূচি – (৩)”।