শহীদ রুমী পাঠাগার, কড়াইল কমিউনিটিতে ২৭শে জুন, ২০২৬ শনিবারে কিশোর-কিশোরী ও তরুণদের সামগ্রিক সুস্থতা নিশ্চিতকরণে একটি বিশেষ সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শহীদ রুমী পাঠাগার, কড়াইল কমিউনিটিতে ২৭শে জুন, ২০২৬ শনিবারে কিশোর-কিশোরী ও তরুণদের সামগ্রিক সুস্থতা নিশ্চিতকরণে একটি বিশেষ সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। মূল প্রতিপাদ্য ছিল – ‘ নিরাপদ কৈশোরঃ যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষা ও সমঅধিকার ’। আজকের কর্মসূচিতে কৈশোরকালীন শারীরিক ও মানসিক স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। আয়োজনে আলোচ্য বিষয়সমূহ ছিলঃ বয়ঃসন্ধিকালে পারিবারিক ভূমিকা, প্রজননতন্ত্রের বিভিন্ন সংক্রমণ বিষয়ক সচেতনতা, শিক্ষা জীবন ও সমাজে ডিজিটাল আসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিকার নিয়ে আলোচনা করা হয়।
প্রোগ্রাম পরিচালনা ও সঞ্চালনায় দায়িত্বে ছিলেন প্রোগ্রাম অফিসার তানজিনা সুলতানা, ট্রেইনার (মাল্টিমিডিয়া) আহাদুল সিরাজ এবং শহীদ রুমী পাঠাগার, কড়াইল কমিউনিটির এ্যডভোকেট লিজা আক্তার। কড়াইল কমিউনিটির বিভিন্ন বয়সী পনেরো (১৫) জন কিশোর-কিশোরী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

SHARE THIS POST:

Recent Post

প্রান্তিক কিশোর-কিশোরীদের ডিজিটাল স্টোরিটেলিং ও AI-ভিত্তিক কমিক তৈরির দক্ষতা অর্জনের মাধ্যমে তাদের অ্যাডভোকেসি সক্ষমতা অর্জনের লক্ষ্যে আজ ৭ জুলাই, ২০২৬ মঙ্গলবারে আরএইচস্টেপ (RHSTEP) অপরাজেয় তারুণ্য প্রকল্পের ঢাকা অফিসে “Ensure Active Participation of Marginalised Groups in Health and SRHR Dialogues and Actions” শীর্ষক কর্মসূচি পালিত হয়েছে।

২১ জুলাই ২০২৬ মঙ্গলবারে RHSTEP এর UYP (Unlocking Youth Potential) প্রকল্পের আওতায় গাইবান্ধায় “স্বাস্থ্য এবং SRHR বিষয়ক আলোচনা ও কার্যক্রমে প্রান্তিক জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণ – ০২” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়।