নারী ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে RHSTEP অপরাজেয় তারুণ্য (ইউওয়াইপি), ময়মনসিংহ ইউনিট ২১ জুন ২০২৬ রবিবারে “স্বাস্থ্য সংস্কারে তরুণ নারীর ক্ষমতায়ন এবং প্রতিবন্ধী যুবসমাজের সম্পৃক্ততা” বিষয়ক একটি বিশেষ কর্মসূচির আয়োজন করে।

নারী ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে RHSTEP অপরাজেয় তারুণ্য (ইউওয়াইপি), ময়মনসিংহ ইউনিট ২১ জুন ২০২৬ রবিবারে “স্বাস্থ্য সংস্কারে তরুণ নারীর ক্ষমতায়ন এবং প্রতিবন্ধী যুবসমাজের সম্পৃক্ততা” বিষয়ক একটি বিশেষ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, তরুণ-তরুণী, প্রতিবন্ধী প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচিতে নারী অধিকার, স্বাস্থ্য অধিকার, সামাজিক অন্তর্ভুক্তি, নেতৃত্ব বিকাশ এবং রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়। এক্ষেত্রে, নেতৃত্ব বিকাশে অংশগ্রহণকারীদের অভিব্যক্তি , সাংস্কৃতিক পরিবেশনা এবং চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে কর্মসূচিটি একটি জ্ঞানভিত্তিক ও প্রভাবসঞ্চারী প্ল্যাটফর্মে পরিণত হয়।
বাংলাদেশের বর্তমান বাস্তবতায় নারীরা এখনও বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হন। একইভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কর্মসংস্থানে প্রবেশাধিকারে নানা প্রতিবন্ধকতা বিদ্যমান। এই বাস্তবতাকে সামনে রেখে সচেতনতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং অংশগ্রহণমলক আলোচনার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিনের কার্যক্রম: ঘটনাপ্রবাহের ধারাবিবরণী সকাল ১১:৩০ ঘটিকায় অতিথিবৃন্দের আগমন ও আসন গ্রহণের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অতিথিদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয় এবং পরবর্তীতে পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। কর্মসূচিটি সঞ্চালনা করেন অপরাজেয় তারুণ্যের যুব কর্মকর্তা জনাব মোঃ এরশাদ মিয়া এবং সভাপতিত্ব করেন প্রকল্প কর্মকর্তা জনাব রেসমিনা হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর, ময়মনসিংহের কর্মসূচি কর্মকর্তা জনাব নাসিমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, মোঃ নাজিমুল হক (ডেপুটি ম্যানেজার (MEAL) ব্র্যাক, ময়মনসিংহ জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, মোঃ হাবিবুর রহমান, টিবি ও লেপ্রসি কর্মকর্তা, ডেমেইন ফাউন্ডেশন, ময়মনসিংহ জেলা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, মোঃ সাজ্জাদুজ্জামান চৌধুরী, জোনাল ম্যানেজার, ব্র্যাক-ময়মনসিংহ জেলা।
তাদের বক্তব্যে নারী অধিকার, সরকার ও নাগরিক সমাজের ভূমিকা, সরকারি বিভিন্ন বিনামূল্যের কর্মসূচি এবং সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা উঠে আসে। বক্তাবৃন্দ নারীদের আত্মনির্ভরশীলতা এবং নেতৃত্ব বিকাশে নিজেদেরকে আরও সাহসীকতার সাথে এগিয়ে আসার আহ্বান জানান।
পরিচয় পর্ব শেষ কবিতা আবৃত্তি করেন মেন্টর ফারজানা। এরপর সভাপতি মহোদয়ের স্বাগত বক্তব্যের মাধ্যমে আগত অতিথিদেরকে ধন্যবাদ ও শুভেচ্ছান্তে দিনের আলোচ্য বিষয়ের গুরুত্ব ও RHSTEP – UYP প্রোজেক্টের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে অনুষ্ঠানের শুভ উদ্বোধনী ঘোষণা করা হয়।
অনুষ্ঠানের ধারাবাহিকতায় এরপর অংশগ্রহণকারীদের পর্বে “রজনীগন্ধা” ও “অপরাজিতা” দলের সদস্যরা সমাজপ্রধান বা রাষ্ট্রপ্রধান হলে সমাজ পরিবর্তনে বিশেষ করে নারী ও প্রতিবন্ধীদের জন্য তারা এই প্রচলিত সমাজ বা রাষ্ট্রে কি কি পরিবর্তন করতেন, তা তাদের বক্তব্যে অত্যন্ত সাহসিকতার সাথে তুলে ধরেন।
তাদের বক্তব্যের মাধ্যমে নারী অধিকার, নারীর প্রতি এই সমাজের দৃষ্টিভঙ্গি, কর্মক্ষেত্রে নারীর সমঅধিকার ইত্যাদি বিষয়গুলো উঠে আসে এবং তারা তাদের নেতৃত্বে মাধ্যমে একটি সুন্দর সমাজের চিত্র তুলে ধরেন আমাদের সকলের মাঝে। এরপর ব্র্যাক নির্মিত ও ইউওয়াইপি, ময়মনসিংহ অফিসে মেন্টর হিসেবে কর্মরত জুঁই নির্দেশিত “আসমা” চলচিত্রটি প্রদর্শন করা হয় যা উপস্থিত অতিথিবৃন্দ এবং আগত অংশগ্রহণকারীদের মাঝে এই কর্মক্ষেত্রে নারীর প্রতি যে নিকৃষ্ট দৃষ্টিভঙ্গির পরিবর্তনে নিজেদের দায়িত্ববোধকে জাগ্রত করে বলেই আমাদের বিশ্বাস।
সবশেষে সভাপতির বক্তব্যে জনাব রেসমিনা হক একটি অন্তর্ভুক্তিমূলক, মানবিক এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করে সমাজে নারী ও প্রতিবন্ধীদের অধিকার আদায়ে এই সমাজ ও রাষ্ট্রের দায়িত্বসহ নেতৃত্ব গড়ে তুলতে তরুনদের সাথে আমাদের সংযোগ এবং সমতার সমাজ তথা রাষ্ট্র গঠনে তরুণদের দায়িত্ববোধের মত বিষয়গুলো আলোচনায় তুলে ধরে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে দিনের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।

SHARE THIS POST:

Recent Post

“স্বাস্থ্যের জন্য ঐক্যবদ্ধ, বিজ্ঞানের সাথে অবিচল”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ৭ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সকালে সিভিল সার্জন কার্যালয়ে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা হয়।

“বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে গড়ে তুলি সার্বজনীন স্বাস্থ্যখাত” এই স্লোগানকে সামনে রেখে ০৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে অপরাজেয় তারুণ্য রংপুর শাখা অফিসে আলোচনা সভার আয়োজন করা হয়।