১১ জুন ২০২৬, বরিশালে আরএইচস্টেপ (RHSTEP) ‘অপরাজেয় তারুণ্য’ প্রকল্পের আঞ্চলিক কার্যালয়ে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য অধিকার নিশ্চিতকরণে এক মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়।

১১ জুন ২০২৬, বরিশালে আরএইচস্টেপ (RHSTEP) ‘অপরাজেয় তারুণ্য’ প্রকল্পের আঞ্চলিক কার্যালয়ে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য অধিকার নিশ্চিতকরণে এক মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়। “যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR) সংলাপে প্রান্তিক জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণ” লক্ষ্যে আয়োজিত এই ‘ডায়লগ প্রোগ্রামটি’ সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সফলভাবে পরিচালিত হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি ও মূল রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UFPO) প্রণয় হালদার। আরও উপস্থিত ছিলেন আরএইচস্টেপ মেডিকেল শাখার একাউন্টস এন্ড এডমিন অফিসার প্রদীপ কুমার বিশ্বাস।
​সভার শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন -অপরাজেয় তারুণ্য এর ইয়ুথ অফিসার জয় হরি বিশ্বাস। এরপর কিশোর-কিশোরীদের মন থেকে লজ্জা ও জড়তা দূর করতে একটি প্রাণবন্ত ‘আইসব্রেকিং ও পরিচিতি পর্ব’ পরিচালনা করেন মেন্টর শোয়েবুর রেজা। পরিচিতি পর্ব শেষে ইয়ুথ অফিসার জয় হরি বিশ্বাস উপস্থিত কিশোর-কিশোরীদের সামনে প্রজনন স্বাস্থ্যের মূল ধারণা এবং এই ডায়লগ প্রোগ্রামের মূল উদ্দেশ্যসমূহ বিস্তারিতভাবে তুলে ধরেন।
​সংলাপটির অন্যতম মূল আকর্ষণ ছিল কিশোর-কিশোরীদের জন্য একটি ‘বেনামী প্রশ্ন বাক্স’ (Anonymous Question Box)-এর ব্যবহার, যেখানে তারা নাম প্রকাশ না করেই প্রজনন স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সংবেদনশীল ও গোপন প্রশ্ন লিখে জমা দেওয়ার সুযোগ পায়। পরবর্তীতে মেন্টর আবির ও সিয়াম-এর সঞ্চালনায় শুরু হয় “আমার জিজ্ঞাসা” সেশন, যা একপর্যায়ে কিশোর-কিশোরীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি ফলপ্রসূ “ওপেন ফ্লোর ডিসকাশন”- এ রূপ নেয়।
এই উন্মুক্ত আলোচনায় প্রান্তিক কিশোর-কিশোরীরা অত্যন্ত সাহসের সাথে সরকারি হাসপাতালে ‘কৈশোর-বান্ধব স্বাস্থ্য কর্নার’-এর কার্যকারিতা, তথ্যের শতভাগ গোপনীয়তা রক্ষা, বিনামূল্যে স্যানিটারি প্যাড বিতরণ, বিদ্যালয়-ভিত্তিক প্রজনন স্বাস্থ্য শিক্ষার মনিটরিং এবং বয়ঃসন্ধিকালীন মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মতো অত্যন্ত গভীর ও যৌক্তিক বিষয়সমূহ সরাসরি প্রধান অতিথির সামনে উপস্থাপন করে। এর বাইরেও তারা প্রজনন স্বাস্থ্য ও সমাজে প্রচলিত বিভিন্ন কুসংস্কার নিয়ে নানাবিধ প্রশ্ন তোলে।
​কিশোর-কিশোরীদের সুনির্দিষ্ট ও সংবেদনশীল প্রশ্নগুলোর জবাবে প্রধান অতিথি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UFPO) প্রণয় হালদার অত্যন্ত গুরুত্ব সহকারে বৈজ্ঞানিক ব্যাখ্যা ও দিকনির্দেশনা প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও অধিকার নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। বেনামী প্রশ্ন বাক্সের মাধ্যমে তরুণদের মনের আসল দ্বিধা ও প্রশ্নগুলো উঠে এসেছে। সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলোতে কিশোর-বান্ধব পরিবেশ ও শতভাগ গোপনীয়তা নিশ্চিত করতে আমাদের বিভাগ ভবিষ্যতে আরও জোরালো ভূমিকা পালন করবে।”
​সবশেষে উপস্থিত সরকারি কর্মকর্তা, অতিথি ও কিশোর-কিশোরীদের ধন্যবাদ জানিয়ে এবং প্রান্তিক তরুণদের কণ্ঠস্বরকে নীতি-নির্ধারণী পর্যায়ে পৌঁছানোর এই ধারা ভবিষ্যতেও বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে সমাপনী বক্তব্য প্রদান করেন আরএইচস্টেপ ‘অপরাজেয় তারুণ্য’ প্রকল্পের প্রজেক্ট অফিসার সালমা খানম। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সকল কিশোর-কিশোরীদের উৎসাহিত করতে তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

SHARE THIS POST:

Recent Post

রিপ্রোডাকটিভ হেলথ সার্ভিস ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম (RHSTEP) পরিচালিত ‘অপরাজেয় তারুণ্য’ প্রকল্পের রংপুর শাখার উদ্যোগে ২৪ জুন ২০২৬ বুধবার সকাল সাড়ে ১১টায় এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

“বয়ঃসন্ধি স্বাভাবিক পরিবর্তন, সঠিক জ্ঞানই আত্মবিশ্বাসের ভিত্তি” এই শ্লোগানকে সামনে রেখে গত ১৬ জুন ২০২৬, মঙ্গলবার কৃষ্ণ কুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ” স্কুলে সচেতনতা বৃদ্ধি কর্মসূচি – (৩)”।

বাংলাদেশে স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে অপরাজেয় তারুণ্য (UYP) – এর উদ্যোগে ২৩শে জুন ২০২৬, মঙ্গলবারে ‘Innovating Advocay: AI in SRHR Content Creation and Dissemination through Digital Marketing’ – শিরোনামে অন্তর্ভুক্তিমূলক ও লিঙ্গ সমতার ভিত্তিতে ঢাকা শহরের বস্তিবাসী, দলিত (হরিজন) সম্প্রদায় এবং প্রতিবন্ধী তরুণ-তরুণীদের জন্য একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়।