১৫ মার্চ, ২০২৬ গাইবান্ধার মালিবাড়ি ইউনিয়নের আদর্শ মাস্টার পাড়া কমিউনিটিতে ‘আরএইচস্টেপ অপরাজেয় তারুণ্য (UYP)’-এর উদ্যোগে ‘কমিউনিটি পর্যায়ে সামাজিক ও স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধি’ সেশন -০১ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

১৫ মার্চ, ২০২৬ গাইবান্ধার মালিবাড়ি ইউনিয়নের আদর্শ মাস্টার পাড়া কমিউনিটিতে ‘আরএইচস্টেপ অপরাজেয় তারুণ্য (UYP)’-এর উদ্যোগে ‘কমিউনিটি পর্যায়ে সামাজিক ও স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধি’ সেশন -০১ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
সেশনটি সঞ্চালনা করেন ইয়ুথ অ্যাডভোকেট প্রান্ত বাবু পিয়াস। সেশনের শুরুতে মেন্টর জিহানুল হক জোহা আরএইচস্টেপ ও ইউওয়াইপি প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে সকল অংশগ্রহনকারীদের মাঝে একটা ধারণা প্রদান করেন।
সেশনের দ্বিতীয় পর্যায়ে প্রোজেক্ট অফিসার মোছাঃ আসফিয়া খাতুন ” সমাজের জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি আরো বলেন ​কিশোর-কিশোরীদের সঠিক তথ্যে সমৃদ্ধ করে একটি প্রগতিশীল সমাজ গড়াই এই আয়োজনের মূল লক্ষ্য। ​তারুণ্যের এই সচেতনতাই আনবে আগামীর ইতিবাচক পরিবর্তন।”
এ পর্যায়ে আরএইচস্টেপ ক্লিনিক এর প্যারামেডিক মোছাঃ শাহাজাদী সুলতানা রিষা “কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও বয়ঃসন্ধিকালীন সচেতনতা বিষয়ে বৈজ্ঞানিক তথ্য প্রদান করেন”

সেশনের শেষ পর্যায়ে ইয়ুথ এডভোকেট রঞ্জন দেবনাথ এর সহযোগিতায় একটি গ্রুপ ওয়ার্ক করা হয় এবং সর্বশেষ সেশনের ফিডব্যাকফর্ম পূরণ করে সকলের মাঝে উপহার সামগ্রী প্রদান করে।

SHARE THIS POST:

Recent Post

“সচেতন তারুণ্যই গড়ে তোলে সমতা, স্বাস্থ্য ও টেকসই ভবিষ্যৎ” – এই স্লোগানকে সামনে রেখে অপরাজেয় তারুণ্য, রাজশাহী ইউনিটের উদ্যোগে ২৩ এপ্রিল ২০২৬ তারিখে রাজশাহীর তালাইমারি শহীদ মিনার এলাকায় অবস্থিত আলোর পাঠশালায় অনুষ্ঠিত হয় “স্কুল সচেতনতা কর্মসূচি – ০১”।

“বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে গড়ে তুলি সার্বজনীন স্বাস্থ্যখাত” এই স্লোগানকে সামনে রেখে ০৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে অপরাজেয় তারুণ্য রংপুর শাখা অফিসে আলোচনা সভার আয়োজন করা হয়।