১৫ মার্চ ২০২৬, খুলনা UYP আয়োজনে দিনব্যাপী ‘Workshop on Understanding the Health System’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৫ মার্চ ২০২৬, খুলনা UYP আয়োজনে দিনব্যাপী ‘Workshop on Understanding the Health System’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় খালিশপুর, বাস্তহারা ও মহেশ্বরপাশা এলাকার কমিউনিটি যুব প্রতিনিধি এবং প্রতিবন্ধী অংশগ্রহণকারীরা অংশগ্রহণ করেন।
কর্মশালার মূল উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের মধ্যে স্বাস্থ্যব্যবস্থার কাঠামো, সেবার স্তর এবং কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্য ডেমোগ্রাফিক তথ্য সংগ্রহের দক্ষতা বৃদ্ধি করা।
কর্মশালার শুরুতে অংশগ্রহণকারীদের জন্য একটি ইন্টারেক্টিভ সেশন আয়োজন করা হয়, যেখানে প্রায় ৩০ মিনিট ধরে বাংলাদেশ স্বাস্থ্যব্যবস্থার সামগ্রিক কাঠামো এবং খুলনা জেলায় স্বাস্থ্যসেবার ধাপে ধাপে বিস্তৃতি তুলে ধরা হয়। এ সময় আলোচনা করা হয় কোন পর্যায়ে কী ধরনের স্বাস্থ্যসেবা পাওয়া যায় এবং কোন পর্যায়ে কী ধরনের সেবা পাওয়া যায় না।
পরবর্তী সেশনে এলাকার স্বাস্থ্য ডেমোগ্রাফি বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে কীভাবে কমিউনিটি পর্যায়ে ডেমোগ্রাফিক তথ্য সংগ্রহ করা যায় এবং এসব তথ্য ব্যবহার করে স্বাস্থ্য পরিকল্পনা ও অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করা সম্ভব — তা অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরা হয়।
এই সেশনটি পরিচালনা করেন খুলনা সদরের থানা ফ্যামিলি প্ল্যানিং অফিসার (TFPO) সেলিনা খাতুন।
এরপর অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিস, খুলনার সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আজাদ আবুল কালাম। তিনি তার বক্তব্যে বলেন, “স্বাস্থ্যব্যবস্থার কাঠামো না বুঝলে কার্যকরভাবে কাজ করা সম্ভব নয়। কমিউনিটি পর্যায়ে সঠিক সেবা নিশ্চিত করতে হলে সবাইকে সিস্টেম সম্পর্কে সচেতন হতে হবে।”
তিনি খুলনার স্বাস্থ্যসেবার বাস্তব চিত্র, সেবার সীমাবদ্ধতা এবং কমিউনিটি পর্যায়ে সচেতনতার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সর্বশেষে অংশগ্রহণকারীদের কাছ থেকে কর্মশালার ফিডব্যাক সংগ্রহ করা হয় এবং উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।

 
 

SHARE THIS POST:

Recent Post

১৫ জুন ২০২৬, সোমবার সকাল ১০:৩০ টায় যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR) বিষয়ক সংগঠন RHSTEP – এর বাস্তবায়িত ‘অপরাজেয় তারুণ্য’ (UYP) প্রকল্পের উদ্যোগে আজ রংপুর শাখা কার্যালয়ে ‘ইনক্লুশন অ্যান্ড জেন্ডার ইকুইটি’ বিষয়ক একটি সচেতনতামূলক ও অংশগ্রহণমূলক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।