আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন: আরএইচস্টেপ-এর ‘অপরাজেয় তারুণ্য’ প্রকল্পের উদ্যোগে রংপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রংপুরে আরএইচস্টেপ-এর ‘অপরাজেয় তারুণ্য’ প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস

৮ মার্চ ২০২৬: “সব বাধা পেরিয়ে নারী যাবে এগিয়ে”- এই স্লোগানকে সামনে রেখে আরএইচস্টেপ (RHSTEP)-এর ‘অপরাজেয় তারুণ্য’ (UYP) প্রকল্পের রংপুর সেন্টারে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত হয়েছে। স্থানীয় স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এক বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। সঞ্চালনা করেন ইয়ুথ অফিসার স্বর্ণালী আচার্য। সমাপনী বক্তব্যের মাধ্যমেঅনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন প্রজেক্ট অফিসার জনাব অনিমেষ রায় ।

SHARE THIS POST: