RHSTEP-এর Unlocking Youth Potential (UYP) উদ্যোগে ৮ আগষ্ট, ২০২৬ শনিবারে সিলেটের পীরের বাজারের কুশিরগুলে তরুণদের নিয়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR) বিষয়ক একটি সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়। সেশনটি পরিচালনা করেন UYP-এর মেন্টর মাহফুজ আলম।
সেশনে যৌন ও প্রজনন স্বাস্থ্য, স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ, স্বাস্থ্য ও অধিকার, সচেতনতা, দায়িত্বশীল স্বাস্থ্যসেবা গ্রহণের আচরণ এবং SRHR বিষয়ে প্রচলিত বিভিন্ন ভুল ধারণাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।







