SRHR হ্যাকাথন শর্ট ফিল্ম প্রতিযোগিতা ২০২৬

SRHR হ্যাকাথন শর্ট ফিল্ম প্রতিযোগিতা ২০২৬ তরুণ গল্পকার, চলচ্চিত্রপ্রেমী ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য একটি জাতীয় সৃজনশীল প্ল্যাটফর্ম যেখানে চলচ্চিত্র সামাজিক পরিবর্তনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এটি শুধু একটি শর্ট ফিল্ম প্রতিযোগিতা নয়; এটি চলচ্চিত্র নির্মাণ এবং নিজের ভাবনা দর্শকের সামনে তুলে ধরার একটি সূবর্ণ সুযোগ। আমাদের বিশ্বাস, শক্তিশালী গল্প বলার জন্য দামি ক্যামেরা প্রয়োজন নেই, প্রয়োজন ভাবনা, সৃজনশীল চোখ এবং গল্প বলার সাহস।
চলচ্চিত্র জমাদানের বিষয়বস্তুঃ-
• নারী পুরুষ সমতা
• জলবায়ু পরিবর্তন
• নারী নির্যাতন
• পরিবার পরিকল্পনা
• বাল্যবিবাহ
• বন্ধুত্ব ও ভালোবাসা
• গর্ভকালীন মা ও শিশুর যত্ন
• ডিজিটাল আসক্তি ও কিশোর কিশোরীদের পুষ্টি
• বয়সিন্ধিকালীন শারিরিক ও মানসিক পরিবর্তন
অংশগ্রহণের নিয়মাবলীঃ-
• ১–৫ মিনিটের মধ্যে মৌলিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করো
• ফিকশন, নন ফিকাশন, অ্যানিমেশন – যে কোন ধরণের ফিল্ম জমা দিতে পারো
• প্রফেশনাল ক্যামেরা হোক বা স্মার্টফোন, যেকোনো ক্যামেরা ব্যবহার করতে পারো
• অফিসিয়াল অনলাইন সাবমিশন প্ল্যাটফর্ম/গুগল ফর্মের মাধ্যমে চলচ্চিত্র সাবমিট করো
• জমাদানের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৬, রাত ১১:৫৯টা (বাংলাদেশ সময়)
অংশগ্রহণকারীর যোগ্যতাঃ-
চূড়ান্ত নিয়ম অনুযায়ী, বাংলাদেশি কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীরা অংশ নিতে পারবে। প্রতিযোগিতায় একক ও দলগত উভয়ভাবে অংশগ্রহণ করা যাবে। প্রতিটি অংশগ্রহণকারী ব্যক্তি/দল কেবলমাত্র একটি চলচ্চিত্র জমা দিতে পারবে।
যা মনে রাখা জরুরীঃ-
• চলচ্চিত্রটি অবশ্যই মৌলিক হতে হবে
• ব্যবহৃত সংগীত, ফুটেজের কপিরাইট/মেধাস্বত্ব লঙ্ঘন করা যাবে না
• এ আই নির্মিত ফিল্ম অগ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবে
• বৈষম্য, হয়রানি, শিশুসহ প্রাণ প্রকৃতি পরিবেশের জন্য ক্ষতিকর কনটেন্ট গ্রহণযোগ্য নয়
• আয়োজন সম্পর্কিত যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের সম্পূর্ণ অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে

SHARE THIS POST: