বাংলাদেশে স্বাস্থ্যখাতে সামগ্রিক অগ্রগতি হলেও শহরের বস্তিবাসী, দলিত (হরিজন) সম্প্রদায় এবং প্রতিবন্ধী তরুণ-তরুণীরা এখনও মৌলিক স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে বৈষম্যের শিকার। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এই তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা এখন সময়ের দাবি।
এই লক্ষ্যকে সামনে রেখে অপরাজেয় তারুণ্য (UYP) – এর উদ্যোগে ‘Youth Health Council’ – এর সদস্যদের নিয়ে ২১শে জুন, ২০২৬ রবিবারে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার মূল উদ্দেশ্য কড়াইল বস্তি, মিরনজিল্লা হরিজন সম্প্রদায় এবং প্রতিবন্ধী তরুণদের স্বাস্থ্যসেবা প্রাপ্তির চ্যালেঞ্জ ও কাঠামোগত প্রতিবন্ধকতা চিহ্নিত করা। একই সাথে স্বাস্থ্যখাত পর্যবেক্ষণ এবং সামাজিক জবাবদিহিতা নিশ্চিতকরণে তরুণদের নেতৃত্ব ও দক্ষতা বৃদ্ধি করা। এছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির সম্ভাবনার মাধ্যমে স্বাস্থ্য খাতে নানাবিধ সমস্যার তরুণ-নেতৃত্বাধীন উদ্ভাবনী সমাধান খুঁজে বের করা।
কমিউনিটি ভিত্তিক অন্তর্ভুক্তি ও লিঙ্গ সমতা নিশ্চিত করে কড়াইল বস্তি, মিরনজিল্লা হরিজন সম্প্রদায় এবং প্রতিবন্ধী তরুণদের মধ্য থেকে নির্বাচিত প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিসহ প্রায় ২০ জন স্বতঃস্ফূর্তভাবে এই কর্মশালায় অংশগ্রহণ করেন।
সেশনটির সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন আহাদুল সিরাজ, যুবায়দা আঞ্জম সাবা, সায়মা আক্তার এবং সঞ্চালনা করেছেন এস এম কামরুল আহসান লেনিন। সেশনে অংশগ্রহণকারী সকলে হাতে কলেমে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক বিভিন্ন কনটেন্ট প্রস্তুত ও উপস্থাপন করে।







