আমার স্বাস্থ্য, আমার অধিকার

আমার স্বাস্থ্য, আমার অধিকার
কৈশোর ও তারুণ্যে শরীর ও মনে অনেক পরিবর্তন আসে। এই পরিবর্তনগুলো ভয়ের নয়, বরং খুবই স্বাভাবিক। আর এই পরিবর্তনগুলো সম্পর্কে সঠিক তথ্য জানা আমাদের অধিকার।
যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার মানে-
  • নিজের শরীর সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা।
  • নিরাপদ ও সম্মানজনক স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ।
  • বলপ্রয়োগ, সহিংসতা ও বৈষম্য থেকে সুরক্ষা।
  • সঠিক তথ্য জানার অধিকার।
দুঃখজনক হলেও সত্যি ভুল ধারণা ও সামাজিক ট্যাবুর কারণে অনেক কিশোর-কিশোরী প্রয়োজনীয় তথ্য ও সেবা থেকে বঞ্চিত হয়। যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতা তৈরি হলে তারা নিজের যত্ন নিতে পারে পাশাপাশি আত্মবিশ্বাসী হয়ে উঠবে এবং জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সচেতনভাবে নিতে শেখে।
এই কারণেই যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার নিয়ে কথা বলা অত্যন্ত জরুরি। লজ্জা হিসেবে নয়, দায়িত্ব নিয়ে এ কাজটি করে যেতে হবে।
আজ জানলে, আগামীকাল একটি নিরাপদ ও সম্মানজনক জীবন গড়া সম্ভব।
আমার স্বাস্থ্য, আমার সিদ্ধান্ত। তাই-
👉 আপনার শরীর সম্পর্কে জানুন
👉 প্রয়োজনে অভিজ্ঞ ব্যক্তির সহায়তা নেন এবং
👉 অন্যদের জানতেও উৎসাহিত করুন

SHARE THIS POST:

Recent Post

বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে আরএইচস্টেপ (RHSTEP) এর অপরাজেয় তারুণ্য (Unlocking Youth Potential-UYP) প্রকল্প, সিলেট ইউনিটের উদ্যোগে আজ ১১ জুলাই ২০২৬, শনিবারে আলোরধারা পাঠশালায় এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“সবার অংশগ্রহণ, সবার অধিকার, সমতার সমাজ গঠনের অঙ্গীকার” এই স্লোগানকে সামনে রেখে আরএইচস্টেপের ‘অপরাজেয় তারুণ্য’ (UYP: Unlocking Youth Potential) প্রকল্পের উদ্যোগে Inclusion & Gender Equity বিষয়ক একটি অংশগ্রহণমূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।