‎সিলেটে আরএইচস্টেপ (RHSTEP)-এর উদ্যোগে এবং “অপরাজেয় তারুণ্য (Unlocking Youth Potential)” প্রকল্পের আয়োজনে বিশ্ব নারী দিবস উদযাপন করা হয়েছে।

সিলেটে আরএইচস্টেপ (RHSTEP)-এর উদ্যোগে এবং “অপরাজেয় তারুণ্য (Unlocking Youth Potential)” প্রকল্পের আয়োজনে বিশ্ব নারী দিবস উদযাপন করা হয়েছে। “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থী, তরুণ তরুণী এবং সংগঠনের সদস্যদের অংশগ্রহণে নারী অধিকার, সমান অধিকার ও সচেতনতা বিষয়ক বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএইচস্টেপ সিলেটের অপরাজেয় তারুণ্য প্রকল্পের প্রোজেক্ট অফিসার মেহেদি হাসান, আলোরধারা পাঠশালার ইউথ অফিসার ফিলিপ সমাদ্দার এবং অপরাজেয় তারুণ্য প্রকল্পের মেন্টর তানজিনা বেগম। এছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে।
‎অনুষ্ঠানের শুরুতে কুলসুম আক্তার সাজেদা, জান্নাতুল ফেরদৌস, তাহসিন তাবাসসুম খাদিজা এবং ফাতেমা আক্তার মাজেদা নারীর অধিকার ও শক্তিকে তুলে ধরার উদ্দেশ্যে তৈরি করা চারটি দেয়ালিকা ও পোস্টার সবার সামনে উপস্থাপন করে।
‎আলোচনা পর্বে মেন্টর তানজিনা বেগম উপস্থিত সকলকে নারী দিবসের গুরুত্ব, নারীর অধিকার, শিক্ষা ও সমাজে নারীর সম্মান নিশ্চিত করার বিষয়টি বুঝিয়ে দেন। তিনি বলেন, নারীর প্রতি সমান অধিকার নিশ্চিত করা, তাদের সুরক্ষা দেওয়া এবং সমাজে সম্মান প্রদানের দায়িত্ব আমাদের সবার। সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে আলাপের মাধ্যমে তিনি দিবসটির বার্তাটি আরও প্রাঞ্জল ও সহজভাবে পৌঁছে দেন।
‎সংক্ষিপ্ত বক্তব্যে ফিলিপ সমাদ্দার বলেন, নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা করা সমাজের অগ্রগতির জন্য অপরিহার্য। এ সময় মেহেদি হাসান নারীদের স্বাস্থ্যসেবা ও চিকিৎসা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন এবং সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
‎সমাপনী পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতা, যা শিক্ষার্থী ও দর্শকদের জন্য আনন্দময় ও শিক্ষামূলক পরিবেশ সৃষ্টি করে।মেন্টর আয়েশা বেগমের উপস্থাপনায় ফলোআপ কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

SHARE THIS POST:

Recent Post

“সচেতনতার আলোয় আলোকিত হই, পরিবর্তন আনি আমাদের সমাজে;একসাথে এগিয়ে যাই নিরাপদ, সুস্থ ও সমতাভিত্তিক আগামীর পথে” – এই স্লোগানকে সামনে রেখে অপরাজেয় তারুণ্য রংপুর শাখার আয়োজনে ১৭ই এপ্রিল, ২০২৬ সকাল ১০:৩০ টায় উত্তর শেখপাড়া ওঁরাও পল্লীতে অনুষ্ঠিত হয় “কমিউনিটি সচেতনতা কর্মসূচি-০১”।

“বয়ঃসন্ধি স্বাভাবিক পরিবর্তন, সঠিক জ্ঞানই আত্মবিশ্বাসের ভিত্তি” এই শ্লোগানকে সামনে রেখে গত ১৬ জুন ২০২৬, মঙ্গলবার কৃষ্ণ কুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ” স্কুলে সচেতনতা বৃদ্ধি কর্মসূচি – (৩)”।